Pages

আকর্ষণীয় পদে তরুণদের জন্য চাকরির সুযোগ সিটি ব্যাংকে

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি ব্যাংক লিমিটেড। ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, লয়ালিটি কার্ডস’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ফিন্যান্স বা মার্কেটিং বিষয়ে এমবিএ ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ এবং ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে। এ ছাড়া মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, বিশেষত মাইক্রোসফট এক্সেল চালনায় দক্ষতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা সিটি ব্যাংকের ওয়েবসাইট (career.thecitybank.com) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২০ মার্চ, ২০১৭ পর্যন্ত।

আবুল খায়ের টোবাকোতে ১৮ হাজার টাকার চাকরি

মার্কেটিং বা সেলসে ক্যারিয়ার শুরু করার প্রস্তুতি নিচ্ছেন এমন চাকরিপ্রার্থীদের জন্য সুযোগ দিচ্ছে আবুল খায়ের টোবাকো কোম্পানি লিমিটেড। বিজ্ঞপ্তি অনুযায়ী ‘অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এএমও)’ পদে নিয়োগ দেওয়া হবে। দেশের আটটি বিভাগের প্রার্থীদের এই নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্নাতক পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। সিগারেট বাজারজাতকরণে অভিজ্ঞসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য যোগ্যতা
প্রার্থীদের শারীরিক উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে। এ ছাড়া স্মার্ট, চটপটে ও উপস্থাপনে দক্ষতা থাকতে হবে।
বয়স
আবেদনকারীর বয়স ২৩ মার্চ-২০১৭ পর্যন্ত সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
বেতন
নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে সর্বসাকল্যে ১৮ হাজার টাকা বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। আগামী ২২ মার্চ-২০১৭ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। পাশাপাশি ২৩ মার্চ-২০১৭ তারিখে একই সময়ে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকারের সময়ে বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। সাক্ষাৎকারের জন্য ‘বাড়ি নং-৭৫, রোড নং-৯/এ, ধানমণ্ডি আবাসিক এলাকা, (স্টার কাবাবের পেছনে), ঢাকা-১২০৯’ ঠিকানায় উপস্থিত থাকতে হবে।

অভিজ্ঞতা ছাড়াই আকর্ষণীয় চাকরির সুযোগ দিচ্ছে এসিআই

নতুনদের জন্য চাকরির সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই। ‘এক্সিকিউটিভ সেক্রেটারি’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।  এ ছাড়া মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় পারদর্শিতা ও যোগাযোগে দক্ষতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন ২১ মার্চ, ২০১৭ পর্যন্ত।

নতুনদের ১৯ হাজার টাকার চাকরি দিচ্ছে ব্যাংক এশিয়া

নতুনদের জন্য চাকরির সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া লিমিটেড। ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের কোনো ক্ষেত্রেই তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না। প্রার্থীদের যোগাযোগে দক্ষ এবং বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে। কম্পিউটারজ্ঞান থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বয়স
আগামী ৩১ মার্চ-২০১৭ অনুযায়ী আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।
বেতন
অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ১২ হাজার থেকে ১৯ হাজার টাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ব্যাংক এশিয়ার ওয়েবসাইট (https://goo.gl/avq9AA) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২৫ মার্চ, ২০১৭ পর্যন্ত।

বিনা অভিজ্ঞতায় এনসিসি ব্যাংকে নিয়োগ, বেতন ২৩ হাজার ৫০০ টাকা

ব্যাংকিং ক্যারিয়ারে আগ্রহীদের জন্য চাকরির সুযোগ দিচ্ছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ‘অ্যাসিস্টেন্ট অফিসার (ল)’ পদে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো সরকারি বিশ্ববিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের যেকোনো একটি ক্ষেত্রে প্রথম বিভাগ বা সমমানের ফলাফল থাকতে হবে। ফলাফল সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম ৩.০০ এবং জিপিএ ৫.০০ এর মধ্যে কমপক্ষে ৩.৭৫ প্রথম বিভাগ বিবেচ্য হবে। কোনো ক্ষেত্রেই তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না।
অন্যান্য যোগ্যতা
প্রার্থীদের বার কাউন্সিলের উকিল হিসেবে নথিভুক্ত হতে হবে। এ ছাড়া কম্পিউটার চালনার জ্ঞান থাকতে হবে।
বয়স
১৬ মার্চ, ২০১৭ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর। এ ছাড়া মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন
নিয়োগপ্রাপ্তদের প্রথম এক বছরের শিক্ষানবিশকালীন বেতন দেওয়া হবে প্রতিমাসে ২৩ হাজার ৫০০ টাকা। সফল শিক্ষানবিশকাল শেষে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যাংকের বেতন স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং শিক্ষাজীবনের সকল সনদপত্রসহ জীবনবৃত্তান্ত ডাকযোগে পাঠিয়ে আবেদন করা যাবে।  আবেদন করার ঠিকানা ‘হেড অব হিউম্যান রিসোর্সেস ডিভিশন, এনসিসি ব্যাংক ভবন, ১৩/১ অ্যান্ড ১৩/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল সি/এ, ঢাকা-১০০০’। প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন ১৬ মার্চ, ২০১৭ পর্যন্ত।

ইস্টার্ন ব্যাংকে আকর্ষণীয় চাকরির সুযোগ

জনবল নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। ‘অ্যাসোসিয়েট ম্যানেজার বা সিনিয়র অফিসার- প্রিন্সিপাল অফিসার, ট্রেড অপারেশনস’ পদে চট্টগ্রামে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ব্যবসা সম্পর্কিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন থেকে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া যোগাযোগে দক্ষ এবং কম্পিউটার চালনায় জ্ঞানসম্পন্ন হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকম অথবা ইস্টার্ন ব্যাংকের ওয়েবসাইট (www.ebl.com.bd/career) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১৩ মার্চ, ২০১৭ পর্যন্ত।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে চাকরি, বেতন এক লাখ ২৯ হাজার টাকা

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ‘প্রোগ্রাম অফিসার এসসি এইট (আরই-এডি)’ পদে কক্সবাজার জেলায় এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
সোশ্যাল সায়েন্স, নিউট্রিশন, ডেভেলপমেন্ট স্টাডিজ, ইন্টারন্যাশনাল রিলেশনস অথবা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসিস্টেন্স সম্পর্কিত বিষয়ে বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় লিখিত ও মৌখিক দক্ষতা থাকতে হবে। তবে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা বা রোহিঙ্গা জনগোষ্ঠীর ভাষা সম্পর্কে জ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া কম্পিউটার চালনায় পারদর্শী, বিশেষত মাইক্রোসফট অফিস এবং ইন্টারনেট চালনায় জ্ঞানসম্পন্ন হতে হবে।
বেতন
নিয়োগপ্রাপ্তদের প্রতিমাসে বেতন দেওয়া হবে এক লক্ষ ২৯ হাজার ২১ টাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির ওয়েবসাইট (bit.ly/2mpiNaN) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ১৫ মার্চ, ২০১৭ পর্যন্ত।