Pages

City Bank- Job Vacancy

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য সিটি ব্যাংক লিমিটেড। ‘অ্যাসিস্টেন্ট ম্যানেজার, ফরেন রেমিটেন্স, সার্ভিস ডেলিভারি, অপারেশনস’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা :
-যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর পাস
-ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন
-সিবিএস এবং মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় ধারণাসম্পন্ন
বেতন সীমা : আলোচনা সাপেক্ষ
আবেদনের শেষ তারিখ : ৮ জুন, ২০১৭
আবেদন প্রক্রিয়া : বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। 

Bangladesh Army- Vacancy


Entry Level Job-Mercantile Bank

ব্যাংকে চাকরি প্রার্থীদের জন্য চাকরির সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘মার্কেটিং অফিসার (এমও)’ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা :
-যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক পাস
-অভিজ্ঞতাসম্পন্ন অগ্রাধিকার
-বাংলাদেশের যেকোনো স্থানে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতাসম্পন্ন
বেতন সীমা : আলোচনা সাপেক্ষ
আবেদনের শেষ তারিখ : ৩১ মে, ২০১৭
আবেদন প্রক্রিয়া : বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে।

Officer- Brac Bank

একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ‘অফিসার, আর্কাইভ ম্যানেজমেন্ট’ এবং ‘অফিসার, রিটেইল হোম লোন ডকুমেন্টেশন’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
অফিসার, আর্কাইভ ম্যানেজমেন্ট
ব্যবসা শিক্ষা, অর্থনীতি, পরিসংখ্যান, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ইত্যাদী সমমানের বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সিজিপিএ ৪.০০ এর মধ্যে কমপক্ষে ৩.০০ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার চালনায় সক্ষম এবং ইংরেজি ও বাংলা ভাষায় পারদর্শী হতে হবে।
অফিসার, রিটেইল হোম লোন ডকুমেন্টেশন
ব্যবসা শিক্ষা, অর্থনীতি, পরিসংখ্যান, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ইত্যাদি সমমানের বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সিজিপিএ ৪.০০ এর মধ্যে কমপক্ষে ৩.০০ থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া কম্পিউটার চালনায় সক্ষম এবং ইংরেজি ও বাংলা ভাষায় পারদর্শী হতে হবে।
আবেদন প্রক্রিয়া
বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে ২৭ মে, ২০১৭ পর্যন্ত।
বিস্তারিত দেখুন বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে

Job opportunity- NESTLE

তরুণদের চাকরির সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নেসলে বাংলাদেশ লিমিটেড। ‘ফ্যাক্টরি ডক্টর’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
এমবিবিএস বা সমমানের ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
ই-মেইলের মাধ্যমে জীবনবৃত্তান্ত পাঠিয়ে আবেদন করতে হবে। ই-মেইল করার ঠিকানা ‘recruitment@bd.nestle.com’। সাবজেক্ট লাইনে ‘বর্তমানে কর্মরত প্রতিষ্ঠানের নাম_শিক্ষাপ্রতিষ্ঠানের নাম_আবেদনকৃত পদের নাম’ উল্লেখ করতে হবে। আবেদন করা যাবে ২৭ মে, ২০১৭ পর্যন্ত।

British American Tobacco- Job Offer

জনবল নিয়োগ দেবে ব্রিটিশ আমেরিকান টোবাকো। সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকড ইনে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ‘অয়্যারহাউস অপারেশনস অফিসার’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া যোগাযোগে দক্ষ হতে হবে।
আবেদন প্রক্রিয়া
ব্রিটিশ আমেরিকান টোবাকোর ওয়েবসাইট থেকে অনলাইনে (bit.ly/2polH11) আবেদন করা যাবে। আবেদন করার সুযোগ থাকছে ৩১ মে, ২০১৭ পর্যন্ত।
বিস্তারিত দেখুন এই লিংকে : bit.ly/2polH11

Entry Level Job | HSBC

সামাজিক যোগাযোগের মাধ্যম লিংকডইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এইচএসবিসি ব্যাংক লিমিটেড। ‘ক্যাশ হ্যান্ডলিং অ্যাসোসিয়েট, হোস্ট’ পদে চট্টগ্রামে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো সরকারি বা স্বীকৃত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও পদ-সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান থাকলে তা প্রার্থীদের অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এ ছাড়া প্রার্থীকে যোগাযোগে দক্ষ ও মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় পারদর্শী হতে হবে।
আবেদন প্রক্রিয়া
লিংকডইনের (bit.ly/2qDBIk2) মাধ্যমে আবেদন করার সুযোগ থাকছে ৩০ মে- ২০১৭ পর্যন্ত।